স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :কুমারঘাটের কেন রোড এলাকার জনগণ দীর্ঘ দিন ধরে সেখানকার রেল লাইনের উপর একটি ওভার ব্রিজের দাবি জানিয়ে আসছে। যাতে কারে মানুষ নিরাপদে রেল লাইন অতিক্রম করতে পারে। কিন্তু রেলওয়ে দপ্তর থেকে এখনো পর্যন্ত কোন ধরনের ওভার ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় নি। ফলে স্থানীয়রা প্রতিদিন জিবনের ঝুকি নিয়ে রেল লাইন অতিক্রম করে। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা পেশায় দিন মজুর কাজে যাওয়ার উদ্দেশ্যে রেল লাইন অতিক্রম করার সময় হামসফর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বপন দেবনাথের। মৃত স্বপন দেবনাথের মেয়ের জামাই জানান ওনার শ্বশুর কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় হামসফর এক্সপ্রসের নিচে কাটা পড়ে। এতে ওনার শ্বশুরের মৃত্যু হয়। তিনি সরকারি সাহায্যের দাবি জানান। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা রেল লাইন অবরোধে সামিল হয়। এলাকাবাসিদের দাবি কেন রোড এলাকায় একটি ওভার ব্রিজ নির্মাণ করে দিতে হবে। যাতে করে মানুষ নিরাপদে রেল লাইন অতিক্রম করতে পারে।
এলাকাবাসিরা জানান এই জায়গায় স্বপন দেবনাথের মৃত্যু সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে রেলের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলে একটি ওভার ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য একাধিকবার রেলওয়ে দপ্তর স্থানীয় মহকুমা প্রশাসন ও এলাকার বিধায়কের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাই এইদিন বাধ্য হয়ে পুনঃরায় রেল লাইন অবরোধে সামিল হয়েছে। রেল লাইন অবরোধের পর মহকুমা প্রশাসন, কুমারঘাট থানার ওসি ও কুমারঘাট রেল স্টেশনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে আশ্বাস দিয়েছে মঙ্গলবার রেল দপ্তরের আধিকারিকদের নিয়ে কুমারঘাট রেল স্টেশনে বৈঠক করা হবে। এই আশ্বাসের পর রেল লাইন অবরোধ মুক্ত করে দিয়েছেন। তবে দাবি পূরণ না হলে আগামিদিনে পুনঃরায় রেল লাইন অবরোধে সামিল হওয়ার হুশিয়ারি দেন। এইদিনই তড়িঘড়ি উত্তর-পূর্ব রেলওয়ের ধর্মনগরের ট্রাফিক ইন্সপেক্টর কেন রোড এলাকা পরিদর্শনে যান। সাথে ছিলেন স্থানীয় মহকুমা প্রশাসনের আধিকারিকরা। উত্তর-পূর্ব রেলওয়ের ধর্মনগরের ট্রাফিক ইন্সপেক্টর জানান ঘটনাস্থলে ওভার ব্রিজ নির্মাণ করা কিছুটা কষ্টকর। বিকল্প একটি রাস্তা রয়েছে। সেই রাস্তাটি কিছুটা সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে ঘটনাস্থলে একটি ম্যান লেভেল ক্রিসিং গেইট করে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাবেন। তবে সবটা বিষয় বিবেচনা করবে প্রশাসন। এইদিন রেল লাইন অবরোধের ফলে আগরতলা থেকে করিমগঞ্জ গামী ডেমো ট্রেন, আগরতলা থেকে শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে। রেল লাইন অবরোধ মুক্ত হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন দেখার এলাকাবাসিদের দাবি পূরণ হয় কিনা।

