Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরাজ্যে প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ...

রাজ্যে প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ সহ এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়ল ২১ হাজার ৬০০টি  নেশা জাতীয় কফ সিরাফ আটক করা হয়। যার কালোবাজারি মূল্য দুই কোটি টাকারও বেশি হবে বলে ধারণা। সঙ্গে লরি চালককে আটক করেছে আসাম পুলিশ। জানা যায়, রবিবার সকালে কলকাতা থেকে আগত ত্রিপুরার গামী একটি বারো চাকার লরি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌছালে গাড়িটিতে যথারীতি পুলিশ তল্লাশি চালায়।

 তখন দেখতে পায় বিভিন্ন রংয়ের ড্রামের ভিতর থেকে বিপুল পরিমাণ কফ সিরাফ উদ্ধার হয়। সঙ্গে আটক করা হয় লরি চালককে। তার নাম সৈয়দ আব্দুল। বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়। চালকের বক্তব্য, সে রঙের ড্রামগুলি কলকাতা থেকে নিয়ে এসেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য