Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশব্দবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :প্রতিবছরের মত এবছরও শব্দ বাজি নিয়ে লোক দেখানো সতর্ক সদর মহকুমার প্রশাসন। ঠিক লক্ষ্মী পূজার আগের দিন শরণাপন্ন হল আগরতলা শহরের বিভিন্ন বাজারে। কারণ লক্ষ্মী পূজা উপলক্ষ্যে জমে উঠেছে বাজি বাজার। এই বছর নানা রকমের বাজি বাজারে এসেছে। তবে শব্দ দূষণের কথা মাথায় রেখে অন্যান্য বছরের ন্যায় এই বছরও রবিবার রাজধানীর বিভিন্ন বাজারে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এইদিন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা রাজধানীর লেইক চৌমুহনী বাজারে অভিযান চালান। এইদিন বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শব্দ বাজি। সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান প্রশাসনিক নির্দেশিকা মেনে কোথাও শব্দ বাজি বিক্রয় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, অভিযানে কতটা বাস্তব রূপ দিতে পারবে সেটাই এখন বড় বিষয়। কারণ অভিযানে থেমে থাকলে চলবে না। শব্দ দূষণ এবং বায়ু দূষণ রুখতে প্রশাসনকে কঠোর হতে হবে। কারণ লক্ষ্মী পূজার দিন সন্ধ্যা থেকে শব্দ দূষণ এবং বায়ু দূষণ ঘটানোর জন্য চূড়ান্ত রূপ নেয় শহর আগরতলা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য