বাড়িরাজ্যজিবি হাসপাতালে আটক প্রতারক

জিবি হাসপাতালে আটক প্রতারক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর :শনিবার জিবি হাসপাতালে আটক প্রতারক। তাকে উওম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জনজাতি এক যুবক জানান তার স্ত্রী কমলা জমাতিয়া হাসপাতালের মহিলা প্রসূতি বিভাগে ভর্তি করানোর পর রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নাম করে ১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় এই ব্যক্তি।

গত দুই সপ্তাহে ধাপে ধাপে একাধিকবার টাকা হাতিয়ে নেয়। শনিবার তাকে দেখতে পায় রোগীর স্বামী। তারপর বেসরকারি সিকিউরিটি গার্ডের সহযোগিতা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি জানান তিনি এই বিষয়ে কোন কিছুই জানেন না। শনিবার হাসপাতালে দাঁত দেখাতে এসেছিলেন। তখন একজন জনজাতি যুবক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য