স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :যুবরাজনগরে শ্লীলতাহানির অভিযোগে মুখ পুড়েছে এক চেয়ারম্যানের। অভিযুক্ত হলো চেয়ারম্যানের স্বামী। অভিযুক্ত যুব রাজনগর বিধানসভার চারুবাসা এলাকায় এক বিধবা মহিলার উপর শ্লীলতাহানী করেছেন বলে অভিযোগে। অভিযোগ গত বুধবার সকালে বাড়ির উঠোনে ঝাড়ু দেওয়ার সময় যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্ণা সিনহার স্বামী অজিত দেবনাথ সেই মহিলাকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানি করেছেন। ঘটনার পর মহিলা পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে ডেকে অজিত দেবনাথ অভিযোগটি খণ্ডন করেন। তিনি জানান, তিনি একজন ব্যবসায়ী এবং ঘটনার দিন সকাল ৮ টায় চারুবাসা এলাকায় ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। সেই সময় মহিলার দেবর মিঠুন দেবনাথের কাছে বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন তার দোকানে। মিঠুন দেবনাথ উনার কাছ থেকে ব্যবসায়িক কিছু সামগ্রী ক্রয় করেন,যার বকেয়া টাকা বাকি ছিলো। সেই সময় দোকানে প্রবেশ করলে, তার বৌদিকে চাকরি কেন দেয়নি বলে প্রিয়ব্রত দেবনাথ ওরফে মিঠুন ও তার ভাই জয়ন্ত দেবনাথ তাকে মারধর করতে শুরু করে। অজিত দেবনাথ বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং মহিলার সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি।
তিনি আরও জানান,অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,কারণ তার স্ত্রী অপর্ণা সিনহা যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন এবং শাসক দলের নিষ্ঠাবান কর্মী হিসেবে কাজ করছেন। অজিত দেবনাথ অভিযোগ, বিরোধীরা তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা অপবাদ দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই প্রিয়ব্রত দেবনাথ ওরফে মিঠুন ও তার ভাই জয়ন্ত দেবনাথ দুজনের বিরুদ্ধে পানিসাগর থানায় মামলা দায়ের করেছেন। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

