স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :দুর্গা পূজা উপলক্ষ্যে শুক্রবার জনজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাজধানীর মুক্ত ধারা অডিটোরিয়ামে। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজপাল যীষ্ণু দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিপিন দেববর্মা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মা বলেন রাজনৈতিক জীবন অনেক জরুরি।
রাজনীতিতে আসলে মন্ত্রী কিংবা বিধায়ক হয়ে যাবে এমন নয়। অনেকে ভাবে রাজনীতি ভালো না। কিন্তু রাজনীতি করলে তবেই তো কোন কিছু সংশোধন করা যায়। অনিমেষ দেববর্মা চাকুরি ছেড়ে রাজনীতি শুরু করে। বর্তমানে অনিমেষ দেববর্মা মন্ত্রী হয়েছে। যে কোন রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক জীবন দীর্ঘ হওয়া প্রয়োজন। অভিজ্ঞতা অত্যন্ত জরুরি। অভিজ্ঞতা ক্রয় করা যায় না বলে জানান তিনি।

