Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমিশ্র বসতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, পৃথক রাজ্যের দাবিকে এভাবেই খোঁচা দিলেন...

মিশ্র বসতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, পৃথক রাজ্যের দাবিকে এভাবেই খোঁচা দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :আগে জনজাতিদের কথা কেউ চিন্তা করত না। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনজাতিদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এর অন্যতম উদাহরণ হল একলব্য স্কুল। দীর্ঘ ৩৫ বছর বামেদের শাসনে রাজ্যে মাত্র চারটি একলব্য স্কুল ছিল। বর্তমানে বেড়ে হয়েছে ২১ টি। পাশাপাশি জনজাতি ছেলেমেয়েদের পড়াশোনার জন্য জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে সহকারী প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্রশিক্ষণের সংবর্ধনা কর্মসূচিতে এই কথা বলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নের সরকার বদ্ধপরিকর। দক্ষতার প্রসার না হলে কোন দেশ বা রাজ্যে এগিয়ে যেতে পারে না। তাই সরকার দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সরকারের মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। তিনি আরো বলেন, জাতপাত ধর্ম ইত্যাদির উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। যেখানে শান্তি নেই সেখানে কোনদিন উন্নয়ন করা সম্ভব নয়।

 তিনি পৃথক রাজ্যের উচ্চারণ না করে বলেন, যে রাজ্যে মিশ্র বসতির মানুষ রয়েছে সেখানে উন্নয়ন অবশ্যই হয়। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যেসব এলাকায় একটি জাতির অংশ মানুষ রয়েছে সেইসব এলাকার উন্নয়ন কম হয়েছে। তাই মিশ্র বসতির পক্ষে মন্ত্রী বিকাশ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য