স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : দুর্গাপূজার আর মাত্র হাতে চার দিন বাকি। কুমোর পাড়ায় চলছে শেষ তুলির টান। এর আগে দুষ্কৃতিকারীরা থাবা বসালো এক মৃৎ শিল্পীর বাড়িতে। রাতের আধারে দুষ্কৃতিকারীরা ভেঙে দিল দূর্গা মূর্তি। ঘটনা খোয়াই লালছড়া এলাকায়। বুধবার ঘুম থেকে উঠে মৃৎ শিল্পী বিষয়টি প্রত্যক্ষ করেন।
অভিযোগ, রাতে একদল অজ্ঞাত দুষ্কৃতীকারী রাতের আঁধারে মৃৎশিল্পের বাড়ির প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতিকারীরা দুর্গা প্রতিমার হাত ভেঙ্গে দেয়। জানা যায় এই প্রতিমাটি ছিল খোয়াই রামকৃষ্ণ আশ্রমের। মৃৎশিল্পী এই ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পরেন। প্রতিমা ভাঙচুর এই ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পূজোর পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। অথচ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

