স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকা কেলেঙ্কারি বিষয়ে রেফারেন্স পিরিয়ডে উত্থাপন করা প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা মিনিসিপাল কাউন্সিল নামে একটা ব্যাংক একাউন্ট আছে। প্রকৌশলীর জন্য এই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। মিউনিসিপাল কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি ডিভিশন টু যৌথভাবে এই একাউন্ট পর্যবেক্ষণ করে। প্রতিমাসে প্রথম সপ্তাহে তারা হিসেব-নিকেশ করা হয়।
গত ১ সেপ্টেম্বর ১৬ কোটি টাকা দুর্নীতির বিষয়টি সামনে আসে। তারপর তারা দেখতে পান কে বা কারা প্রতারণা করে চারটি চেকের মাধ্যমে নয় কোটি ১৫ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা ব্যাংক একাউন্ট থেকে তুলে নিয়েছে। এবং যারা টাকা গুলি তুলেছে তাদের নামও সামনে এসেছে। তারপর ৪ সেপ্টেম্বর কামান চৌমুহনি স্থিত ইউকো ব্যাংককে জানানো হয়েছে। পরবর্তী সময় সামনে আসে আরো দুটি চেকের মাধ্যমে সাত কোটি ২২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা তুলে নেয় প্রতারকরা। এভাবে ১৬ কোটি ৪৩ হাজার ৩০০ টাকা প্রতারণা করে নিয়ে গেছে। তারপর আগরতলা পুর নিগম সাথে সাথে আইনের সহযোগিতা নেয়। তারপর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল মামলা করার বিষয়ে। তখন ব্যাংক থেকে জানা যায়, ব্যাংক অগ্রিম মামলা করে দিয়েছে। তারপর নিগমের পক্ষ থেকে ব্যাংককে বলা হয়েছে ১৬ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য। ব্যাংক আশ্বস্ত করেছে এর তদন্ত হবে এবং পুরো টাকা আগরতলা পুর নিগমকে ফেরত দেবে। চেক জালিয়াতির গোটা ঘটনাটির তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চ।

