Wednesday, February 4, 2026
বাড়িখেলাবড় শাস্তি নেমে এলো ভারতের ওপর

বড় শাস্তি নেমে এলো ভারতের ওপর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ।। বিশ্বকাপের ঠিক আগে ভারতের ওপরে নেমে এলো বিশাল এক শাস্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হলো ভারত নারী দলকে। দিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয় পায় ৪৩ রানে। ওই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন বেথ মুনি ও স্মৃতি মান্ধানা।

ওভার রেটের হিসেবে সময়ের সুযোগ-সুবিধা বিবেচনা করেও ভারত দুই ওভার পিছিয়ে ছিল। ফলে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী এই শাস্তি দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার না করতে পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা গুনতে হয়। সে অনুযায়ী ভারত দলকে ১০ শতাংশ জরিমানা দিতে হলো।

ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। তাই আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই ম্যাচ দিয়েই দুই দল শেষ প্রস্তুতি সারল বিশ্বকাপের আগে। ভারত ও শ্রীলঙ্কায় বসছে আইসিসি নারী বিশ্বকাপের আসর। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আর পরদিন ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য