স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় বাইপাস নির্মাণের পরিকল্পনায় উচ্ছেদ হওয়া বহু পরিবার আজ বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন সমস্যার জর্জরিত। রবিবার সংখ্যালঘু মানুষ এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন এলাকার বিধায়ক দীপক মজুমদারের কাছে। এদিন দুপুরে ৭ রামনগর বিধানসভার অন্তর্গত বর্ডার গোল চক্কর কাজি পাড়ার জনগণের সাথে মতবিনিময় করতে গিয়েছিলেন বিধায়ক দীপক মজুমদার। নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো সঠিকভাবে জনগন পেয়েছেন কিনা, পাশাপাশি জনগনকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আশ্বস্ত করেছিলেন তিনি।
কিন্তু গত কয়েক মাসে বাইপাস নির্মাণের পরিকল্পনায় মানুষ কতটা সমস্যায় পড়েছে সেটা উঠে এসেছে এদিনের মতবিনিময় সভায়। হাতে মাইক্রোফোন নিয়ে মহিলারা বিধায়কের কাছে এই সমস্যার সমাধানের জন্য দাবি রাখেন। এলাকার জনগণ আরো জানিয়েছেন সমস্যা সমাধান হলে তারা কৃতজ্ঞ থাকবে। কিন্তু এই সমস্যা তাদের বর্তমানে বড় বেড়াজালে ফেলেছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেয়র জানিয়েছেন আসন্ন দুর্গাপূজার আগে এলাকার শান্তি সম্প্রীতি যাতে ঠিক থাকে তার জন্য তাদের কাছে বার্তা রাখা হয়েছে। কারণ এলাকায় বহু সংখ্যালঘু অংশের মানুষ রয়েছে। আসন্ন দুর্গাপূজা সার্বজনীন। সকলে মিলে যাতে ঐক্যের বার্তা দেওয়া হয় তার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র।

