Thursday, February 5, 2026
বাড়িরাজ্যভোট চুরি স্বাক্ষর অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে কংগ্রেসের বৈঠক

ভোট চুরি স্বাক্ষর অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরি স্বাক্ষর অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয় জনগণের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতি সহ ভারতের নির্বাচন কমিশনের নিকট দাবি সনদ পেশ করার। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, ভারতের নাগরিক হিসেবে ভোটার তালিকা থেকে কারচুপি এবং ভোটাধিকার হরণের প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কারণ গণতন্ত্র প্রতিটি ভোটের শক্তির উপর নির্ভরশীল।

আজ এই ভিত্তিই আক্রান্ত। বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটার তালিকার লক্ষাধিক নামের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য নেই। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষকে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে‌ এভাবে ভুয়া প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের দমন করা হচ্ছে। কিন্তু প্রতিটি যোগ্য নাগরিকের নাম নির্বাচনী তালিকায় থাকা উচিত। তাই দেশব্যাপী স্বাক্ষর অভিযানের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে এই কর্মসূচি শুরু করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের দাবি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এদিনের আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী সর্বাণী ঘোষ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য