স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : সোমবার ১৫ সেপ্টেম্বর সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪১ তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন এবং মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ। তারপর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি দাবি করেন নারীদের সুরক্ষা এবং রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করে চলেছে প্রদেশ মহিলা কংগ্রেস।

