Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসরকারি কর্মচারীদের ডি.এ -র জন্য বামপন্থী কর্মচারী সংগঠনের আওয়াজ রুখে দিল সরকার

সরকারি কর্মচারীদের ডি.এ -র জন্য বামপন্থী কর্মচারী সংগঠনের আওয়াজ রুখে দিল সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজার ১৫ দিন আগে সরকারকে ডিএ -র কথা মনে করিয়ে দিতে মরিয়া বামপন্থী কর্মচারী সংগঠন তথা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে সাংবাদিক সম্মেলনে বসলেন শনিবার। এদিন ত্রিপুরা কর্মচারীর সমন্বয় কমিটি এইচ.বি রোডের উদ্যোগে সমন্বয় ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদিকা মহুয়া রায় বলেন, আগরতলা প্যারাডাইস চৌমুহনি এলাকায় কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এক গণঅবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 এর জন্য ১৪ সেপ্টেম্বর আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনি এলাকায় অনুমতি চাওয়া হয়। অথচ দেখা গেল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ অনুমতি দিতে নারাজ। শুক্রবার রাতে সোর্স মোতাবেক খবর পাওয়া গেছে আগরতলা পুর নিয়ম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারী সংগঠনকে গণঅবস্থানের অনুমতি দেওয়া হবে না। এর তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন সরকারি কর্মচারীদের ২২ শতাংশ ডিএ বকেয়া রয়ে গেছে। একই সাথে ডি.আর থেকে বঞ্চিত রাজ্যের পেনশনেররা। আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে ষোড়শ অর্থ কমিশনকে অবগত করতে হবে।

নাহলে ত্রিপুরার শিক্ষক কর্মচারী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো জানিয়েছেন, দুর্গাপূজায়কে সামনে রেখে এভাবে কর্মচারীদের আওয়াজ তুলতে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। তবে সংগঠনের পক্ষ থেকে আপাতত এই আন্দোলন স্থগিত রাখা হয়েছে। গত ২৯ আগস্ট প্যারাডাইস চৌমুহনিতে আরো একটি কর্মসূচি পরিকল্পিতভাবে বাধা দিয়েছে পুলিশ প্রশাসন। অথচ শাসক দল এবং সরকার তাদের দলীয় কর্মসূচি শহরের বুকে অবাধভাবে করে চলেছে। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন কেন এ ধরনের বাধা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারী সমন্বয় কমিটিকে? আগামী দিন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের এই ধরনের তালবাহানার বিরুদ্ধে বাধা-বিপত্তি এড়িয়ে মাঠে ময়দানে কথা বলা হবে বলে হুঁশিয়ারি দেন সাধারণ সম্পাদিকা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য