স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : দুর্গাপূজার আর মাত্র হাতে গোনা ১৫ দিন বাকি এবং মহালয়ার ৮ দিন বাকি। মহালয়ার দিন বহু ভক্তরা কালী পূজার আয়োজন করেন। এর আগে দুষ্কৃতিকারীরা থাবা বসালো এক মৃৎ শিল্পীর বাড়িতে। রাতের আধারে দুষ্কৃতিকারীরা ভেঙে দেয় দুর্গা ও কালী মূর্তি। ঘটনা রঙ্গোটিয়া কালী বাজার এলাকায়। অভিযোগ, শুক্রবার রাতে একদল অজ্ঞাত দুষ্কৃতীকারী রাতের আঁধারে মৃৎশিল্পী তপন সরকারের বাড়িতে।
তখন বাড়ির ভেতরে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ চলছিল। কিন্তু সেই প্রতিমা ভাঙচুর চালায় অশুরের দল। ভাঙচুর করে প্রতিমা। এই ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পূজোর পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র।মৃৎশিল্পী তপন সরকার জানান, ঘটনার ফলে অন্তত আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাঁর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃৎশিল্পী জানান, শুক্রবার রাত দশটা পর্যন্ত মূর্তি নির্মাণের কাজ করেছেন তিনি। তারপর শারীরিক ভাবে ক্লান্তি বোধ করায় ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন।
শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান সমস্ত মূর্তি ভেঙে দিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এবং মুখে কিছু অংশ বাড়ির আশেপাশে জমিতে ফেলে দিয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন এলাকায় কারো সাথে শত্রুতা নেই। তারপরেও তারা এ ধরনের ঘটনা সংগঠিত করেছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি তুলেন। তবে প্রশ্ন পূজোর ঠিক আগ মুহূর্তে কেন এই হামলা? কারা রয়েছে এর নেপথ্যে? এখন দেখার বিষয়, পুলিশ কতটা দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পারে।

