Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক

গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : গরু চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক বর্তমানে চিকিৎসাধীন উদয়পুর টেপানিয়া হাসপাতালে। ঘটনা সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে।

জানা যায়, রাত আনুমানিক আড়াইটার নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ডের দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয়। চোর আসার বিষয়টি টের পেয়ে যায়। তখন চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাসকে বেধড়কভাবে মারধর করে।

পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে বাড়ির লোকজন যুবরাজ দাসকে সাব্রুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসলে যুবরাজ দাশের শারীরিক অবস্থার অবনতি দেখে সাব্রুম হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালের রেফার করে দেয় পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক তাকে উদয়পুর টেপা নিয়ে হাসপাতালে রেফার করে দেয় উন্নত চিকিৎসার জন্য, বর্তমানে যুবরাজ দাসের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। এদিনের ঘটনায় বিএসএফ -এর নজরদারি এখন প্রশ্ন মুখে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য