স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ সেপ্টেম্বর : বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করলো তেলিয়ামুড়ার মেয়ে আরিয়া।তেলিয়ামুড়া জয়নগর এলাকার আরিয়া দেব আগরতলার ভবন বিদ্যা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রী। আরিয়া অষ্টম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে সে আগরতলার ভবন বিদ্যা মন্দিরে পড়াশোনা করে।
পড়াশোনায় মেধাবী আরিয়া। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করে এসেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যে লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। আরিয়া বলে, সামাজিক মাধ্যমে ছবি দেখে অনুকরণ করেছে।

