বাড়িরাজ্যসি আই টি ইউ ডুকলি মহকুমা কমিটির ষসম্মেলন

সি আই টি ইউ ডুকলি মহকুমা কমিটির ষসম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সি আই টি ইউ ডুকলি মহকুমা কমিটির পঞ্চম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি মানিক দে। মানিক দে বক্তব্য রেখে বলেন ভারত এই মুহূর্তে উন্নয়নশীল দেশ। এই দেশের ওপর আমেরিকার অভ্যন্তরীণ বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকা তার অর্থনীতি চাঙ্গা করার জন্য ভারতের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে সুবিধা আদায় করার ফন্দি এটেছে।

 আমেরিকার এই শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ভারত সরকার কিংবা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বিবৃতি পর্যন্ত জারি করেনি। যার কারণে সরকারের অবস্থান এখনো বুঝা যায়নি। যে দিনটা যাচ্ছে একটু ভালো। সামনে ভয়ংকর দিন আসছে। শুধু তাই নয়  ভারতের জন্য আসছে চরম দুর্দিন। ২০০৮ সালে যে মন্দা দেখা দিয়েছিল সেই মন্দা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি পৃথিবীর অন্যান্য দেশগুলো। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। তীব্র শ্রেণী সংগ্রামই সাম্প্রদায়িক শক্তিকে পিছু হঠতে বাধ্য করতে পারে। আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা সমর চক্রবর্তী, সাধন বসু, জয়া বর্মণ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য