Friday, February 6, 2026
বাড়িরাজ্যবাজার পরিদর্শনে গেলেন টি.টি.এ.এ.ডি.সি -র কার্যনির্বাহী সদস্যা

বাজার পরিদর্শনে গেলেন টি.টি.এ.এ.ডি.সি -র কার্যনির্বাহী সদস্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : যতনবাড়ির দৈনিক বাজার পরিদর্শনে আসেন টি.টি.এ.এ.ডি.সি -র কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াং। যতনবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক রামু সরকার, লেবাছড়া ভিলেজের মনিটরিং কমিটির চেয়ারম্যান গোপাল মালাকার ও করবুক ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরাকে সাথে নিয়ে যতনবাড়ি বাজারের বেহাল অবস্থা পরিদর্শন করে দেখেন ডলি রিয়াং।

টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্যকে হাতের কাছে পেয়ে যতনবাড়ি বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। ব্যবসায়ীরা জানান যতনবাড়ি বাজারটি বহু প্রাচীন একটি বাজার। কিন্তু বাজারটিকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে রাজ্য সরকার কিংবা প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।

 কৃষক সহ ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সমস্যার মধ্য দিয়ে এ বাজারে ব্যবসা-বাণিজ্য করতে হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন বাজারে অত্যাধুনিক মার্কেট সেড গড়ে উঠলেও যতনবাড়িতে বহু পুরনো মার্কেট সেডে বসেই ব্যবসা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এমনকি বাজারে শৌচালয়ের কোন সুব্যবস্থা নেই। বাজারে আসা-যাওয়া করার রাস্তাঘাট গুলোর অবস্থাও খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা একাকার হয়ে থাকে। যার ফলে ক্রেতাদের বাজারে আসা-যাওয়া করতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

তাই যতনবাড়ি বাজারটিকে উন্নত করে তুলতে এডিসি প্রশাসনের সহযোগিতা চায় ব্যবসায়ীরা। কার্যনির্বাহী সদস্যা ডলির রিয়াং ব্যবসায়ীদের সমস্ত সমস্যার কথাগুলো শুনেন এবং সরজমিনে সমস্যাগুলি ঘুরে দেখেন। তবে ডলি রিয়াং আক্ষেপের সুরে বলেন যে এডিসি প্রশাসনের কাছে ডাইরেক্ট কোন ফান্ড আসে না। যে কারণে উনি চাইলেও অনেক কিছু করতে পারেন না। তারপরেও যতনবাড়ি বাজারের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে তিনি যথাসাধ্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস ব্যক্ত করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য