Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষায় গড়ে তুলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের : মুখ্যমন্ত্রী

ছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষায় গড়ে তুলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :৫ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। এই দিনটি প্রতি বছরের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। শুক্রবার শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরার শিক্ষকরা সারা ভারতবর্ষের মধ্যে ভালো শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত। তাই রাষ্ট্রপতি তাঁদের পুরস্কৃত করছেন। মুখ্যমন্ত্রী বলেন ছাত্র-ছাত্রীদের গড়ার কারিগর হলেন শিক্ষক শিক্ষিকারা। ভারতবর্ষের সংস্কৃত অনুযায়ী শিক্ষকদের মর্যাদা একদম শীর্ষস্থানে থাকে। শিক্ষকরা সমাজের মেরুদন্ড। এ শিক্ষকদের উপর নির্ভর করে গোটা সমাজ। মুখ্যমন্ত্রী আর বলেন বিভিন্ন সময় দেখা যায় কিছু অফিসারদের সঙ্গে সাধারণ মানুষ যখন দেখা করতে যায় তখন অত্যন্ত দুর্ব্যবহারের শিকার হয়।

এ ধরনের অভিযোগ যখন উঠে আসে তখন অত্যন্ত ব্যতীত করে। তারা হয়তো ভালো পড়াশোনা করে বর্তমানে অফিসার হয়েছেন। কিন্তু প্রকৃত শিক্ষা তাদের মধ্যে নেই। তাই ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা দিতে হবে শিক্ষিকাদের। এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং পরমপরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করবে এবং তারা কিভাবে প্রতিষ্ঠিত করবে সেটা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের উপর নির্ভর করে। তাই তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আগের সরকার কিভাবে শিক্ষক নিয়োগ করত সেটা সকলের জানা। কিন্তু বর্তমান সরকার টি আর বি টি -র মাধ্যমে টেট পরীক্ষা যারা ভালো শিক্ষক নিয়োগ করতে উদ্যোগ নিয়েছে।

ফলে কচিকাঁচারা আগামী দিন ভালো ছাত্রছাত্রী হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং, সরকার আগের সংস্কৃতি থেকে বের হয়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছ। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে চাইছে সরকার। এ বছর রাজ্যের আটটি জেলা থেকে ১১ টি বিষয়ের উপর সেরা পুরস্কার পেয়েছে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলি। এই তালিকায় রয়েছে টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউট, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, ভগৎ সিং ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, পশ্চিম বকাফা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুধপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজনগর কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মুঙ্গিয়াবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তেলিয়ামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৯ টি বিদ্যালয় ও মহাবিদ্যালয় পুরস্কৃত হয়েছে। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আদর্শ শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তন উপাচার্য অরুণোদয় সাহা, বিদ্যালয় ও শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য