Wednesday, February 4, 2026
বাড়িখেলাআরেকটি ডাবল সেঞ্চুরি, ৬ ইনিংসে ৬৭৫ রান ভারতীয় ব্যাটসম্যানের

আরেকটি ডাবল সেঞ্চুরি, ৬ ইনিংসে ৬৭৫ রান ভারতীয় ব্যাটসম্যানের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১ সেপ্টেম্বর।। দুলিপ ট্রফিতে অভিষেকের উপলক্ষ স্মরণীয় করে রাখলেন আয়ুশ বাদোনি। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মের ধারায় এবার আরেকটি ডাবল সেঞ্চুরি করলেন প্রতিভাবান এই ভারতীয় ব্যাটসম্যান। সবশেষ ছয় ইনিংসে তার ব্যাটিং গড় চোখ কপালে তোলার মতো, ১৬৮.৭৫! ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর টুর্নামেন্ট দুলিপ ট্রফির কোয়ার্টার-ফাইনালে নর্থ জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাদোনি। প্রথম ইনিংসে ৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২৩ বলে অপরাজিত ২০৪। ১৩ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্স গ্রাউন্ডে ৫৬ রান নিয়ে রোববার চতুর্থ ও শেষ দিনের ব্যাটিং শুরু করেন বাদোনি। এ দিন ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল তার সতীর্থ আঙ্কিত কুমারের সামনেও। কিন্তু ১৯৮ রানে আউট হয়ে যান তিনি। বাদোনি চালিয়ে যান ব্যাটিং। সেঞ্চুরি পূর্ণ করেন ১২৩ বলে। প্রথম ইনিংসের লিডের সৌজন্যে নর্থ জোনের সেমি-ফাইনালে ওঠা নিশ্চিত হওয়ায় বাদোনিকে দুইশর পথে ছোটার জন্য যথেষ্ট সময় দেয় তারা। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করার পরই ৪ উইকেটে ৬৫৮ রানে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। ম্যাচের সমাপ্তিও সেখানেই, ড্র হয় ম্যাচ। গত চারটি আইপিএলে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা বাদোনি প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ চার ম্যাচের মধ্যে ডাবল সেঞ্চুরি করলেন দুটি। রাঞ্জি ট্রফিতে গত নভেম্বরে ঝাড়খান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৫ রানের ইনিংস খেলেন দিল্লির অধিনায়ক বাদোনি। পরের ম্যাচে সৌরাষ্ট্রের বিপক্ষে করেন ৬৬ ও ৪৪। এরপর রেলওয়ের বিপক্ষে একমাত্র ইনিংসে ৯৯ রানে আউট হন তিনি। ওই ম্যাচে বাদোনির নেতৃত্বে খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা ভিরাট কোহলি। ১২ বছরের বেশি সময় পর রাঞ্জি ট্রফিতে ফিরে দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে হতাশ করে ৬ রান করে আউট হয়েছিলেন এই ব্যাটিং গ্রেট। বাদোনি তার সেই ফর্ম ধরে রেখে এবার দুলিপ ট্রফিতে খেললেন ৬৩ ও অপরাজিত ২০৪ রানের ইনিংস। এই ৬ ইনিংসে ১৬৮.৭৫ গড়ে তার রান ৬৭৫। এই চার ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ১১ ম্যাচে ৪০.৯ গড়ে তার রান ছিল ৬৫৫। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৬.৫০ গড়ে তার মোট রান ১ হাজার ৩৩০। সেঞ্চুরি ও ফিফটি সমান চারটি করে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাদোনির শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম তিন ইনিংসের দুটিতে আউট হয়েছিলেন শূন্য রানে। পরের ইনিংসেই হায়দরাবাদের বিপক্ষে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। কয়েক ইনিংস পর আরেকটি সেঞ্চুরি করেন হিমাচাল প্রদেশের বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য