Thursday, February 5, 2026
বাড়িরাজ্যতিপরা মথার নাম না করে কড়া হুশিয়ারি মুখ্যমন্ত্রীর, কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেছে...

তিপরা মথার নাম না করে কড়া হুশিয়ারি মুখ্যমন্ত্রীর, কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট :মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করতে গিয়ে নাম না করে সরকারের শরিক দল তিপরা মথাকে কড়াভাবে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার খোয়াইয়ের পূর্ব তকচায়া এলাকায় মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত জুলাই মাসে শেষ রবিবার আশারামবাড়ীতে প্রধানমন্ত্রী মন কি বাত শুনতে গিয়ে মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে সেটা অত্যন্ত কলঙ্কময় অধ্যায় তৈরি করেছে। এটা কোন অবস্থাতেই কাম্য ছিল না। পূর্বতন বামফ্রন্ট সরকার এবং তাদের আগে যে পাঁচ বছর কংগ্রেসের সরকার ছিল তখন এ ধরনের সংস্কৃতি ছিল ত্রিপুরা রাজ্যে। এর থেকে বের হতে চায় বর্তমান সরকার।

 সুতরাং আসাম বাড়িতে গত জুলাই মাসে যে কলঙ্কময় অধ্যায় সৃষ্টি হয়েছে সেটা কখনো ভুলবো না। মুখ্যমন্ত্রী বলেন, গত জুলাই মাসে এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তী মন কি বাত অনুষ্ঠান যখন হবে তখন আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের ৩০ নং বুথে যাবেন। সকলকে নিয়ে প্রধানমন্ত্রীর কথা শ্রবণ করবেন। আরো বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে হলে সবার আগে সু-ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে সকলের মধ্যে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী আজকে ক্রীড়া সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে কোন খারাপ কথা নেই। কিন্তু কেন প্রধানমন্ত্রীর এই মন‌ কি বাত কাউকে শুনতে দেওয়া হবে না? কেউ এই মন কি বাত শুনতে গেলে তাকে সরকারি সুবিধা কেন দেওয়া হবে না? আরে এটা আমাদের সরকার।

আমরা কি দেবো, কি দেব না সেটা আমরা ঠিক করব। এগুলি সাময়িক চলে, দীর্ঘদিন চলে না। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, চোখে ছানি পড়ায় বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না। তারা সারাদিন চিন্তা করে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং, প্রদেশ বিজেপি-র সহ-সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শরিক দলের স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা। উল্লেখ্য, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে পূর্বতকচায়া রামহরি পাড়া গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। বিজেপি -র পক্ষ থেকে সরাসরি আঙুল তোলা হয়েছিল শরিক দল তিপ্রা মথার কর্মীদের দিকে। অনেক বিজেপি কর্মী, নেতা আহত হয় এবং বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কড়া হুশিয়ারি একই বিধানসভা কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে জলের মতো ষ্পষ্ট হয়ে গেছে শরিক দলের কোনরকম অপপ্রচেষ্টা বরদাস্ত করা হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য