স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ আগস্ট : ফিফার টেলেন্ট সার্চ অভিযানের অঙ্গ হিসেবে হায়াদ্রাবাদে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনে শিবিরে ডাক পাওয়া রাজ্যের উদীয়মান ফুটবলার রেমিকা রিয়াং’কে রবিবার সংবর্ধনা দিল রাজ্য ফুটবল সংস্থা। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের ম্যাচের বিরতিতে রেমিকার হাতে হায়দ্রাবাদ যাওয়ার বিমানের টিকিট তুলে দেয় ফুটবল সংস্থা।
উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে রেমিকাকে জাতীয় শিবিরের শুভেচ্ছা জানান টিএফএ সচিব অমিত চৌধুরী। পরে টিএফএ’র কর্মকর্তারা বিমানের টিকিট তুলে দেন। টিএফএ’র লাইফ মেম্বার ফোরামের পক্ষ থেকে দেয়া হয় ২ হাজার টাকা।
২০২২ সালে রেমিকাকে বিশেষ প্রতিভাবান ফুটবলার হিসেবে চিহ্নিত করে পানিসাগরের স্পোর্টস স্কুলে নেয়া হয়। পঞ্চম শ্রেনীতে ভর্তি হওয়ার পর কোচ বাদল রিয়াং-এ তালিমে এই মেয়েটি মিডফিল্ডার হিসেবে মধ্যপ্রদেশে জাতীয় আসরে নির্বাচকদের নজর কাড়ে। একরাশ স্বপ্ন নিয়ে এখন ওই শিবির থেকে রেমিকা জাতীয় দলে জায়গা করার লক্ষ্য নিয়ে সোমবার রাজ্য ছেড়ে যাবে

