স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : বিশালগড়ের অফিসটিলা নীলকমল এলাকায় রহস্য জনক ভাবে মৃত্যু এক শিশুর। নিজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা পুকুর থেকে উদ্ধার হয় আড়াই বছর বয়সী বিবেক ঘোষের। বিবেক ঘোষের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হল এলাকাবাসি সহ পরিবারের লোকজন। জানা যায়, বিশালগড়ের অফিসটিলা নীলকমল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ।
বিশ্বজিৎ ঘোষের ছেলে বিবেক ঘোষ। বয়স আনুমানিক আড়াই বছর। সোমবার নিজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে থাকা পুকুর থেকে বিবেক ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসিদের সন্দেহ বিবেক ঘোষকে হত্যা করে মৃতদেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। সোমবার বিবেক ঘোষের মৃতদেহ উদ্ধার হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। শনিবার মৃত বিবেক ঘোষের পরিবারের লোকজন সহ এলাকাবাসিরা বিশালগড় থানার দ্বারস্থ হয়ে দাবি জানায় বিবেক ঘোষের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য।
মৃত বিবেক ঘোষের বাবার দাবি আড়াই বছর বয়সী বিবেক বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে যেতে পারবে না। তাই তাদের মনে সন্দেহ কি করে বিবেক বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গিয়েছে। শনিবার বিশালগড় থানার ওসি ওনাদের ডেকে ছিলেন। তাই ওনারা এইদিন থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেছেন। এলাকাবাসীর দাবি আড়াই বছর বয়সী বিবেক বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে যেতে পারে না। তার মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। তাই তাদের দাবি বিবেক ঘোষের মৃত্যুর রহস্য উন্মোচন করা হোক। এখন দেখার পুলিশ বিবেক ঘোষের মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারে কিনা।

