Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরাষ্ট্রবাদীদের কাছে নতজানু রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ

রাষ্ট্রবাদীদের কাছে নতজানু রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : গণেশ পুজার দশমীকে কেন্দ্র করে ঝামেলা রাজধানীর মেলারমাঠ এলাকায়। জানা যায় ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এই বছর গণেশ বন্ধনায় ব্রতী হয়। শুক্রবার ছিল তাদের দশমী। শুক্রবার রাতে তারা মাত্রারিক্ত সাউন্ডে বক্স বাজিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। শব্দ দূষণ করার অভিযোগে পুলিশ মেলারমাঠ এলাকায় তাদের সাউন্ড বক্সের গাড়িটি আটক করে।

এতে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পরে। তারা পুলিশের সাথে রীতিমতো বাক যুদ্ধে লিপ্ত হয়। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা শব্দ দূষণ না করে সাউন্ড বক্স বাজিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পুলিশ বিনা কারনে তাদের সাউন্ড বক্সের গাড়ি আটক করে রেখেছে। পুলিশের কাছে সাউন্ড পরিমাপের কোন মেশিন নেই। তাহলে পুলিশ কিসের ভিত্তিতে বলছে তারা শব্দ দূষণ করেছে। শেষ পর্যন্ত রাষ্ট্রবাদীদের কাছে নতজানু হয়ে পুলিশ পশ্চিম থানায় ফিরেছে। এমন ঘটনা আগে না ঘটলেও পরিবর্তন ত্রিপুরায় সম্ভব হয়েছে। পুলিশকে আঙ্গুল নাচিয়ে কথা বলেছেন রাষ্ট্রবাদীরা। পুলিশ আইনের ভাষা ভুলে গেছেন এদিন। যা রীতিমতো বাকরুদ্ধ করেছে শহরবাসীকে। তবে এটা বলার অপেক্ষা রাখে না পূজা মরশুমের শুরুতেই যদি এমন ঘটনা শহরে বুকে ঘটে, তাহলে আসন্ন দুর্গাপূজাতে কি হতে চলেছে শহরে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য