স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : বিয়ের আশীর্বাদের এক মাসের মধ্যেই ভেঙে গেল বিয়ে। প্রতারিত যুবতী। অভিযুক্ত যুব মোর্চার নেতা দীপ সুরের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করতে গেলে মহিলা পুলিশ মারধর করে প্রতারিত যুবতীর মাকে। এবং ইজ্জত হনন করার চেষ্টা করে বলে অভিযোগ। শুক্রবার পশ্চিম মহিলা থানার ফটকে দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছেন প্রতারিত মা মেয়ে। ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালে ৫ অক্টোবর থেকে দীপ সুরের ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েন রাজধানীর বাধারঘাট স্থিত মাতৃপল্লী এলাকার যুবতী। উভয় পরিবার তাদের বিয়েতে রাজি ছিল। গত ১৩ জুলাই দ্বীপের সাথে যুবতীর আশীর্বাদ হয়।
আগামী ৫ ডিসেম্বর তাদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। এরই মধ্যে বিভিন্নভাবে অভিযুক্ত দ্বীপ শারীরিক লালসা মেটায় যুবতীর উপর। এরই মধ্যে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা বাঁধে। গত ১৫ আগস্ট যুবতীকে অভিযুক্ত যুবক জানিয়ে দেয় সে বিয়ে পিরিতে বসবে না। এই কথা শুনে যুবতীর পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তারপর এই ঝামেলা যতদূর গড়ার তত দূর গড়িয়েছে। বিষয়টি নিয়ে আমতলী থানায় গেলে সেখানে আমতলী থানার মহিলা পুলিশ সুস্মিতা ম্যাডামের দ্বারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হন যুবতীর পরিবার। আরো অভিযোগ, থানায় মামলা করা পর পুলিশ পাল্টা যুবতীর পরিবারের পেছনে উঠে পড়ে লাগে।
যুবতীর মাকে থানায় মারধর করে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত উদ্দিধারী মহিলা অফিসার। শুধু তাই নয় পুরুষ পুলিশের সামনে বস্ত্রহীন হয় শরীরে ট্যাটু দেখাতে বলেন অভিযুক্ত মহিলা পুলিশ অফিসার। সেদিন জাতীয় সড়কে শুয়ে মা-মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। তারপর ১০ দিন আগে এই অভিযোগ নিয়ে পশ্চিম মহিলা থানায় এসেছিলেন। অভিযোগ জানানোর পরও পুলিশ কিছুই করেনি। পুলিশ বারবার জানিয়ে দিচ্ছে অভিযুক্ত নাকি পালিয়ে আছে। কিন্তু অভিযুক্ত যুবক তার বাড়ির নিকটবর্তী সিদ্ধি আশ্রম এলাকায় ঘোরাঘুরি করছে। এবং মা-মেয়েকে বিভিন্নভাবে হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ দ্বীপ সুরের বিরুদ্ধে। অভিযুক্ত যুব মোর্চার নেতা বলে ধমক দিয়ে বলছেন কোন কিছুই করতে পারবে না যুবতীর পরিবার। অসহায় যুবতীর দাবি পুলিশ যাতে অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে। কারণ অভিযুক্ত যুবক জীবন নষ্ট করেছে। পুলিশ যদি অভিযুক্তকে আগামী কয়েকদিনের মধ্যে গ্রেফতার না করে তাহলে প্রকাশ্যে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করবে বলে এক প্রকার ভাবে প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন যুবতী। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

