Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য ছয় বছরের শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার, ছুটে গেলেন শিশু সুরক্ষা কমিশন

ছয় বছরের শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার, ছুটে গেলেন শিশু সুরক্ষা কমিশন

ছয় বছরের শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার, ছুটে গেলেন শিশু সুরক্ষা কমিশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : ছয় বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ পার্শ্ববর্তী বাড়ির দাদুর। বর্তমানে অভিযুক্ত পলাতক। ঘটনা মধুপুর সাহাপাড়া এলাকায়। খবর পেয়ে শুক্রবার মধুপুর সাহাপাড়া এলাকার নির্যাতিতা নাবালিকা শিশু কন্যার বাড়িতে যান ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল।

তারা এদিন প্রথমে মধুপুর থানায় গিয়ে সমস্ত ঘটনা পুলিশের কাছ থেকে অবগত হন। তারপর সেই নাবালিকা শিশু কন্যার বাড়িতে যান। পরে তিনি জানান, সাহাপাড়া এলাকায় একটি শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত ২৭ আগস্ট দুপুরের নাগাদ মধুপুর সাহাপাড়া এলাকার ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকার এক ৬ বছরের শিশু কন্যাকে তার বাড়ি থেকে ডেকে এনে যৌন নির্যাতন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একটা সময় সেই নাবালিকা শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে দরজা খুলে সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পান। পরবর্তী সময়ে অভিযুক্ত চণ্ডীচরণ সরকার সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। বর্তমানে অভিযুক্ত পলাতক। পুলিশ অভিযুক্তকে জালে তোলার জন্য চেষ্টা করলেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পুলিশের ব্যর্থতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করছে। অনেকের মতে পুলিশ চরম গাফিলতি করে বিষয়টি এড়িয়ে চলেছে। কিন্তু এলাকাবাসীর দাবি অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha