Thursday, February 5, 2026
বাড়িরাজ্যতেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করতে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং লক্ষ্য করেন যে দীর্ঘদিন ধরে কার্যালয়ের সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। মন্ত্রী অভিমত, যেখানে স্বচ্ছতা নেই, সেখানে স্বাস্থ্য সুরক্ষিত নয়।

 তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে অফিস কর্মচারীদের সুস্বাস্থ্যের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য। তাই তিনি কর্মচারীদের অবিলম্বে অফিসের প্রতিটি কক্ষ পরিস্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে নির্দেশ দেন। এখানেই শেষ নয়। তিনি আরও জানান, আগামী দিনে তিনি নিজে উপস্থিত থেকে মহকুমা শাসকের কার্যালয়ের সকল কর্মচারীকে নিয়ে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বিশেষ কর্মসূচি পালন করবেন। তাঁর মতে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অভিযানে সকলে অংশ নিলে তবেই প্রধানমন্ত্রীর বার্তা বাস্তব রূপ পাবে এবং সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য