Thursday, February 5, 2026
বাড়িখেলাইংল্যান্ডের ‘অবিশ্বাস‍্য’ ব্যাটিং লাইন-আপ নিয়ে সাবধানী হেইজেলউড

ইংল্যান্ডের ‘অবিশ্বাস‍্য’ ব্যাটিং লাইন-আপ নিয়ে সাবধানী হেইজেলউড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ আগস্ট।। টেস্ট ্যাঙ্কিংয়ের প্রথম দুই ব্যাটসম্যানই ইংল্যান্ডেরজো রুট হ্যারি ব্রুক শীর্ষ দশে আছেন দলটির ওপেনার বেন ডাকেটও লাল বলের ক্রিকেটে তাদের ব্যাটিংয়ের শক্তি অনুমান করা যায় এখান থেকে ইংলিশদের এই ব্যাটিং লাইনআপ অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডের চোখে অবিশ্বাস্য এবারের অ্যাশেজে এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তিনি আসছে অ্যাশেজ টেস্ট সিরিজটি হবে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ঐতিহাসিক এই লড়াই। অস্ট্রেলিয়ায় ২০১০ সালের পর কোনো টেস্ট জেতেনি ইংল্যান্ড, সেখানে দলটির সবশেষ সিরিজ জয়ও ওই সফরে। ঘরের মাঠেও অবশ্য গত দুই সিরিজে জিততে পারেনি ইংলিশরা। অ্যাশজের ট্রফি, বিখ্যাত সেই ‘ছাইদানি’ গত ৮ বছর ধরে আছে অস্ট্রেলিয়ার কাছে। গত কয়েক বছর ধরেই ইংল্যান্ডে দেখা গেছে ব্যাটিং সহায়ক উইকেট। যেখানে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলে টেস্টে সাফল্য পেয়েছে দলটি। ২০২১ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে খেলা ৯ সিরিজের একটিতেও হারেনি তারা। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশন কথা বলে বোলার হয়ে। তাই ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট সেখানে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ের জায়গা আছে। তবে ইংলিশদের এখনকার দলটির ব্যাটিংকে বেশ শক্তিশালী মনে হচ্ছে হেইজেলউডের। একটি অনুষ্ঠানে আলাদা করে উল্লেখ করেছেন তিনি হ্যারি ব্রুকের কথা। সবকিছু ঠিক থাকলে এবারের অ্যাশেজ দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করবেন ব্রুক। দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান স্বাগতিক বোলারদের চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করছেন হেইজেলউড। “আমার মনে হয় হ্যারি ব্রুক (অস্ট্রেলিয়ার কন্ডিশনে) মানিয়ে নেবে। সে দারুণ একজন ক্রিকেটার। তার র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকার (দুইয়ে) কারণ আছে এবং সে আমাদেরকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। আমার মনে হয়, হ্যারি ব্রুকের মতো নতুন একজনের জন্য কাজটা (অস্ট্রেলিয়ার খেলা) সহজ হতে পারে। তার পিছনে কোনো বোঝা (চাপ) নেই এবং সে কেবল মাঠে স্বাধীনতা নিয়ে খেলতে পারে, যেমনটা সে খেলে।”

জো রুটের এটি হবে অস্ট্রেলিয়ায় চতুর্থ সফর। আগের তিন দফায় দেশটিতে একবারও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। এখন পর্যন্ত সেখানে ১৮ টেস্ট খেলে রান করতে পেরেছেন ৮৯২, ব্যাটিং গড় ৩৫.৬৮। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ও চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান রুটের অস্ট্রেলিয়ায় কোনো সেঞ্চুরি নেই। ফর্মের তুঙ্গে থাকা ইংলিশ গ্রেট এবার অধরা সেই স্বপ্ন পূরণ করতে মুখিয়ে থাকার কথা বলেছেন কিছু দিন আগে। হেইজেলউড মনে করছেন, তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হবেন রুট। তবে বাকিদেরও ছোট করে দেখছেন না তিনি। জ্যাক ক্রলি, অলি পোপ, বেন স্টোকস, জেমি স্মিথদের নিয়ে গড়া ব্যাটিং লাইন-আপ যে তাদের ভোগাতে পারে, সেটিও তুলে ধরেছেন হেইজেলউড। “রুট সম্ভবত তার জীবনের সেরা ফর্মে আছে। তাই সত্যি বলতে, তাদের ব্যাটিং লাইন অবিশ্বাস্য। প্রথম সাতজন সত্যিই ভালো করছে… তাই এটা চ্যালেঞ্জ হবে আমাদের জন্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য