বাড়িখেলা‘আমি বিদায় নিলে কার জীবন ভালো হবে?’ অবসরের গুঞ্জন নিয়ে শামি

‘আমি বিদায় নিলে কার জীবন ভালো হবে?’ অবসরের গুঞ্জন নিয়ে শামি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৯ আগস্ট।। অবসর নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শামি শিগগিরই ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের এই অভিজ্ঞ পেসার সঙ্গে তাকে নিয়ে গুজব ছড়ানোদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি

দীর্ঘ দুই বছর ধরে টেস্ট দলের বাইরে মোহাম্মদ শামি। ক্রিকেটের অভিজাত সংস্করণে সবশেষ মাঠে নামেন তিনি ২০২৩ সালের জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যে লড়াইয়ে ২০৯ রানে হেরে যায় ভারত। ভারত সবশেষ ওয়ানডে খেলে গত মার্চে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে তারা। ওই টুর্নামেন্টে ফাইনালসহ স্রেফ ৩ ম্যাচ খেলেই ৯ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারি।

ভারতের সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও খেলেন শামি, গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আইপিএল খেলেন তিনি, সেখানে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে ফিটনেস সমস্যার কারণে জায়গা হয়নি শামির। এবার ‘ফিট থাকলেও’ এশিয়া কাপে তাকে রাখেনি ভারত। চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন চেতেশ্বর পুজারা ও রাভিচান্দ্রান অশ্বিন। এরপরই শামির অবসর নিয়ে বের হয় ‘উড়ো খবর।’ বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যতদিন উপভোগ করবেন, খেলা চালিয়ে যাবেন। “কারো যদি সমস্যা হয়, আমাকে বলুন। আমি অবসর নিলে কার জীবন ভালো হবে? বলুন, কার জীবনে আমি পাথর হয়ে আছি যে আমার অবসর চান? যেদিন আমার (খেলাটি) একঘেয়ে লাগবে, আমি বিদায় নেব। আমাকে দলে না নিলে, না খেলালে, আমার কিছু যায় আসে না।” “তবে আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে নেবে না, আমি ঘরোয়া ক্রিকেট খেলব। আমি কোথাও না কোথাও খেলা চালিয়ে যাব। একঘেয়ে অনুভব করতে শুরু করলে, টেস্ট খেলার জন্য সকাল ৭টায় ঘুম থেকে উঠতে না চাইলে তখন অবসর এবং এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আমার অবসর নেওয়ার সময় নয়। দল চাইলে আমি সকাল ৫টায়ও উঠব।” শামির বয়স খুব বেশি নয়, ৩৪ বছর। তবে চোটের সঙ্গে নিয়মিত লড়াই চলে তার। গত বছর অস্ত্রোপচারও করাতে হয়েছিল তার অ্যাঙ্কেলে। যদিও এখন পুরোপুরি ফিট তিনি। ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট দুলিপ ট্রফিতে খেলবেন ইস্ট জোনের হয়ে। এশিয়া কাপের জন্য প্রস্তুত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে শামি বলেন, “আমি যদি দুলিপ ট্রফিতে খেলতে পারি, তাহলে টি-টোয়েন্টি কেন খেলতে পারব না?” ভারতের হয়ে এখন পর্যন্ত ৬৪ টেস্ট, ১০৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন শামি। তার নামের পাশে রয়েছে ৪৬২ আন্তর্জাতিক উইকেট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য