Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচুরি যাওয়া সামগ্রী সহ ধৃত পাঁচ

চুরি যাওয়া সামগ্রী সহ ধৃত পাঁচ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত নেমে সাফল্য পুলিশ। পাঁচজন চোরকে আটক করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি প্রতাপগড় ত্রিননাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে। ঘটনার পর পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ চোরের ঘটনার কিনারা করতে তদন্ত নেমে একজন পাঁচজন জনকে আটক করে।

 তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দুটি স্বর্ণের চেইন, পাঁচটি স্বর্ণের পাতা এবং একটি লকেট সহ রুপার হার উদ্ধার করে। পাশাপাশি নয়টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বনমালীপুর এলাকায় অপর একটি চুরি কান্ডে পাঁচজনকে আটক করে পুলিশ। ধৃতরা হলো প্রশান্ত দেববর্মা, বাড়ি উজান অভয়নগর, পবিত্র দেববর্মা, বাড়ি উত্তর বনমালীপুর, কমল দেববর্মা, বাড়ি উত্তর বনমালীপুর, তপন দেববর্মা, বাড়ি লালবাহাদুর এলাকায়। পুলিশ চন্দ্রপুর এলাকার থেকে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ। পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য