বাড়িরাজ্যবছর বাঁচাও পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে

বছর বাঁচাও পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন :  গত ৮ মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। ফল প্রকাশের পর কোন পরীক্ষার্থী ইচ্ছে করলে খাতা রিভিউ করাতে পারে। যদি কোনো পরীক্ষার্থী নম্বরের খুশি না হয় তাহলে সেই পরীক্ষার্থী নিজের খাতা নিজে পর্যবেক্ষণ করতে পারে। এছাড়া যদি কোন পরীক্ষার একটি কিংবা দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়, তখন সেই পরীক্ষার্থী বছর বাঁচাও এর মাধ্যমে সেই নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা দিতে পারে।

এক্ষেত্রে পরীক্ষার্থীদের খাতা রিভিউ করানোর জন্য আবেদনপত্র জমা করার  সময় গত ১ জুন পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার কত জন ছাত্র-ছাত্রী রিভিউ করানোর জন্য আবেদন পত্র জমা করেছেন তাদেরকে চিঠির মাধ্যমে রিভিউ করার বিষয়টা জানানো হবে। যে সমস্ত পরীক্ষার্থী নিজের খাতা নিজে পর্যবেক্ষণ করতে চায় তাদের আবেদনপত্র জমা করার শেষ সময় সুচি হচ্ছে ৯ জুন পর্যন্ত। আর বছর বাঁচাও পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে। এমনটাই জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য