স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : অর্থনীতি ও পরিসংখ্যান পরিকল্পনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বনমহোৎসব। রাজধানীর ভাটি অভয়নগর মোল্লা পাড়া জে.বি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বনমহোৎসব। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এইদিন ভাটি অভয়নগর মোল্লা পাড়া জে.বি স্কুল চত্বরে বৃক্ষ রোপণ করেন। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে বৃক্ষরোপণই একমাত্র রাস্তা।
গাছ কাটার ফলেই বিশ্ব উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে। তার থেকে বাঁচতে বৃক্ষরোপনই হচ্ছে একমাত্র উপায়। সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী মোদিজি সকলের প্রতি মায়ের নামে একটি বৃক্ষ রোপণ করার আহ্বান জানান। তারই অঙ্গ হিসাবে এই দিন বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান ত্রিপুরা রাজ্য একটা সময় অরণ্যে ভরপুর ছিল। কিন্তু বর্তমানে কমে যাচ্ছে গাছের সংখ্যা। একটি গাছ একটি প্রাণ। গাছ যদি না থাকে তাহলে মানব জীবনও থাকবে না। গাছ মানুষকে অক্সিজেন দেয়। গাছকে যদি বাঁচিয়ে রাখা না হয় তাহলে পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে বসবাস করতে পারবে না। তাই বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

