স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুন : খালি বাড়ি পেয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে যায় চোরের দল। ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষ পাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষ পাড়ার বাসিন্দা মল্লিকা ঘোষ।
কয়েকদিন আগে দেওঘর যান তীর্থ ভ্রমণে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ পাশের বাড়ির মানুষ দেখেন ঘরের বারান্দায় বসার চেয়ার, বেঞ্চ এলোমেলো ভাবে পড়ে আছে। পাড়ার লোকজন ও মল্লিকা ঘোষের আত্মীয় স্বজনরা এসে ঘরে প্রবেশ করে দেখেন চোরেরা আগের দিন রাতে প্রবেশ করে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সাথে কমলপুর থানায় খবর দিলে পুলিশ সহ পঞ্চায়েতের উপ প্রধান সব্যসাচী গোয়ালা ঘটনাস্থলে আসে। এই ঘটনায় মায়াছড়ি পঞ্চায়েতের আতঙ্কের সৃষ্টি হয়েছে।

