Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচুরির ঘটনার কিনারা করল পুলিশ

চুরির ঘটনার কিনারা করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : পুলিশকে ঘুমে রেখে শহরে চোরের নতুন গ্যাং -এর জন্ম। রাজধানীর রামনগর ৪ নং রোড স্থিত মা ত্রিপুরেশ্বরী স্টোরে চুরির ঘটনার পর তাদের মধ্যে তিনজনকে জালে তুললো পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন দামী সিগারেট সহ অন্যান্য সামগ্রী।

মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায় জানান, ২২ আগস্ট রাতের বেলা মা ত্রিপুরেশ্বরী স্টোরে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক অমলেশ মজুমদার পশ্চিম আগরতলা থানায় চুরির মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে বেশকিছু চুরির মাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। ধৃতরা হল গৌতম সরকার, প্রীতম শীল ও রাজু বিশ্বাস। তাদের রাজধানীর জয়পুর এবং রাজনগর এলাকা থেকে আটক করা হয়। এখনো পলাতক রয়েছে আরও এক চোর। পরবর্তী সময় তাকেও গ্রেপ্তার করা হবে। ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য