স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : ওবিসি কল্যান দপ্তরের মাধ্যমে রাজ্যের ওবিসি মন্ত্রীর উদ্দেশ্যে আট দফা দাবিতে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করল গণমঞ্চ। রাজ্যের প্রায় ৪০ শতাংশ ওবিসি জনগনের সংরক্ষন সহ বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারক লিপি তুলে দেয় তারা।তাদের দাবি, সংবিধানের ৩১-গ ধারা অনুযায়ী রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষন সংক্রান্ত বিল পাশ করা।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এন.আই.টি ইত্যাদি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষন চালু করতে হবে। ওবিসি কর্পোরেশন থেকে ঋনের গ্যারান্টার হিসাবে সরকারী চাকরির পাশাপাশি অন্যান্য গ্যারান্টি চালু করতে হবে। এস.সি, এস.টি এবং ই ডব্লিউ এস -দের মত ওবিসি ছাত্র ছাত্রীদের স্টাইপেন্ড চালু করতে হবে। রাজ্যে ওবিসি সংরক্ষন চালু সাপেক্ষে ই ডব্লিউ এস হিসাবে ওবিসিদের অন্তর্ভুক্ত করতে হবে। ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি জেলা ও মহকুমায় হোস্টেল চালু করার দাবি তোলা হয়েছে। আচার্য্য ও মোদক সম্প্রদায়কে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ত্রিপুরায় ওবিসিদের প্রকৃত সংখ্যা নিরূপনের জন্য জাতি ভিত্তিক লোক গণনা করা। আগামী দু- তিন মাসের ভেতর দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তারা।

