স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ত্রুটি নেই। রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বহির্রাজ্যে যেতে হবে না। সাংবাদিকদের কাছে দাবি করলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। রবিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, যদি কেউ ব্যক্তিগত ইচ্ছে অনুযায়ী চিকিৎসা পরিষেবার জন্য রাজ্যের বাইরে যেতে চায় সেটা তাদের বিষয়।
এ বিষয়ে হস্তক্ষেপ করবে না রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তারপরও মাঝেমধ্যে দেখা যায় কিছু চিকিৎসা হয় না হাসপাতালে। তখন নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পারদর্শী চিকিৎসকদের আনা হয় চিকিৎসা দেওয়ার জন্য। যেমন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ হওয়ার পর ওনার পরিষেবার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে সমস্ত পরীক্ষা-নিরিক্ষা গুলি রাজ্যে হয় না সেগুলি হলো মার্সেল বায়োপসি। এছাড়া কিডনি প্রতিস্থাপনের সময় কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলি হয় না। এর জন্য নমুনা সংগ্রহ করে রাজ্যের বাইরে পাঠাতে হয়। তিনি আরো জানিয়েছেন দিন দিন জিবি হাসপাতাল থেকে বহির্রাজ্যে রোগী রেফারের সংখ্যা কমছে। যেমন ২০২২-২৩ সালে ৭৭৮ জনকে রাজ্যে থেকে রেফার করা হয়েছে, ২০২৩-২৪ সালে ৭২২ জনকে রেফার করা হয়েছে, ২০২৪- ২৫ সালে ব্যবহার করা হয়েছে ৪৬৯ জন রোগীকে। জিবি হাসপাতালের এম এস ডাঃ শংকর চক্রবর্তী জানান, বর্তমানে জিবি হাসপাতালে চৌদ্দশ শয্যার ব্যবস্থা রয়েছে। হাসপাতালের মধ্যে সুপার স্পেশালিটি বিভাগ চালু হয়েছে।
কার্ডিওলজি, কার্ডিও সার্জারি, নিউরো সার্জারি, নিউরোলজিস্ট, ডেস্টো সার্জারি হয়, ইউরোলজিস্ট এবং নেফ্রলজিস্ট আইপিডি এবং ও পি ডি দুটি পরিষেবাই আছে। রেডিওলজি এবং ল্যাবরেটরী সমস্ত ধরনের পরিষেবা রয়েছে। এছাড়াও আরো কিছু পরিষেবা যুক্ত হচ্ছে, যে পরিষেবা গুলি উত্তরপূর্বাঞ্চলের মধ্যে নেই। আগামী দিনে এমসিএইচ একটি ব্লক স্থাপন করা হবে। পাশাপাশি এন্ডোসকপি সার্জারি বর্তমানে হাসপাতালে হয় জিবি হাসপাতালে। আইজিএম হাসপাতালের এম এস জানান, বর্তমানে আইজিএম হাসপাতালে বিভিন্ন পরিষেবা মিলছে রোগীদের। স্ক্যানারের মাধ্যমে ও পি ডি বিভাগের টিকিট কাউন্টারের ভিড় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। রোগীদের দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে টিকিট নিতে হয় না। দ্রুত পরিষেবা মিলছে হাসপাতালে। তিনি আরো জানান আই এম হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য পৃথক ওয়ার্ড রয়েছে। আইজিএম হাসপাতালে হার্টের পেজ মেকার বসানো হয়। কার্ডিওলজি পরিষেবা দেওয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হবে। ফলে অত্যাধুনিক পরিষেবা গুলিও হাসপাতালে মিলবে।এদিকে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার রিজিওনাল হাসপাতালের এম এস জানান, ব্রুন মেরু প্রতিস্থাপন হয় না রাজ্যে। এর জন্য রাজ্যের বাইরে রোগীদের রেফার করা হয়। তবে হাসপাতালে বর্তমানে থাইরয়েড সার্জারি, ব্লাড ক্যান্সার সার্জারি হয়। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

