স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পঞ্চম হাপানিয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। সি.পি.আই.এম ডুকলি মহকুমা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক।
এইদিনের সম্মেলন থেকে ২৩ জনের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি শৈলেন্দ্র দাস ও সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন পরেশ দাস। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক জানান ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য জুরে সম্মেলন চলছে। মুলত সংগঠনকে আরও সংগঠিত করার লক্ষ্যে এই সম্মেলন করা হচ্ছে। বর্তমান সময়ে সমগ্র দেশে অর্থনৈতিক আক্রমণ নামিয়ে এনেছে। হিন্দুত্বের নামে মানুষকে বিভাজন করার রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। শিক্ষা স্বাস্থ্য পানিয় জল বর্তমানে সাধারন মানুষের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

