স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : আগামী ২৪ আগষ্ট সকাল সাড়ে দশটায় আগরতলার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দাদী প্রকাশমনির ১৮-তম প্রয়ান দিবসে এক মেগা রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে।
এই শিবিরের উদ্বোধন করবেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার। এই মেগা রক্তদান শিবিরটি সারা দেশব্যাপী গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্থান পাওয়ার উদ্দেশ্য নিয়ে মানব কল্যানে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিকে মনিকা বেহেনজী। এই অনুষ্ঠানে সবার উপস্থিতি, সহযোগিতা কামনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

