Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমোবাইল ভেটেনারি ইউনিটের বকেয়া বেতন পাঁচ মাসের

মোবাইল ভেটেনারি ইউনিটের বকেয়া বেতন পাঁচ মাসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা। মূলত বকেয়া বেতন ও নিয়মিতকরনের দাবিতে এইদিন তারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। শুক্রবার মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা প্রথমে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয়।

সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় দীর্ঘ ৫ মাস ধরে বেতন পাচ্ছে না। তিন বছর ধরে তারা মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মী হিসাবে কর্মরত ২৬ জন। তাদের দাবি তাদের নিয়মিতকরন করা হোক। পাশাপাশি তাদেরকে নিয়মিত বেতন প্রদান করা হোক। এ ধরনের বেতন বকেয়া নিয়ে আগেও তাদের সমস্যায় পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে তারা এদিন তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য