Thursday, February 5, 2026
বাড়িরাজ্য৫০ কোটি টাকা নিয়ে গায়েব পোস্ট মাস্টার

৫০ কোটি টাকা নিয়ে গায়েব পোস্ট মাস্টার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:   কমলপুর সাব পোস্ট অফিসের অধীন বাঘাই ছড়ি শাখার পোস্ট মাস্টার জেবি দেববর্মা জনগণের প্রায় ৫০ কোটি টাকা নিয়ে গায়েব। বাঘাইছড়ি এলাকার প্রায় সাত শতাধিক গ্রাহক রয়েছে। এই সমস্ত টাকা এলাকাবাসীর। তারা কেউ শ্রমিক, কেউ দিনমজুর। কিন্তু জেবি দেববর্মা কমলপুর পোস্ট অফিস থেকে সমুদয় টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 শুক্রবার এলাকাবাসী কমলপুর সাব পোস্ট অফিসে আসেন। এসে সাব পোস্ট মাস্টার নকুল বিশ্বাস ‘র সাথে কথা বলেন। নকুল বিশ্বাসের কাছে তারা পোস্টাল’র তেলিয়ামুড়া ডিভিশন’র ইন্সপেক্টর’র উদ্দেশ্যে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। নকুল বিশ্বাস বলেন, পদ অনুসারে তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তবে অভিযোগ পত্রটি তিনি যথা স্থানে প্রেরণ করবেন। তারা পাশাপাশি থানায়ও একটি অভিযোগ জমা দিয়েছে। জেভি দেববর্মার বাড়ি রাজকান্দি এলাকায়। তার মোবাইল সুইচ অফ বলে জানায় এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য