Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:  আগরতলা শহরে জনবহুল এলাকায় আবারো চুরির ঘটনা সংঘটিত হলো এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে। ঘটনা রামনগর ৪ নং রোডের মা কালী এন্টারপ্রাইজে। চোরের দল দোকানের অভ্যন্তরীণ রাস্তা দিয়ে প্রবেশ করে দামী সিগারেট, নগদ টাকা সহ মোবাইল ফোন এবং একটি ডিভিডি নিয়ে যায়। শুক্রবার সকালে দোকানে আসার পর মালিক অমলেশ দত্ত মজুমদারের নজরে আসে বিষয়টি।

 সাথে সাথে খবর দেয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, দোকানের মালিকের সন্দেহ রয়েছে এক গৃহ পরিচালিকা দিকে। পুলিশ আইটি ভবন থেকে সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে গোটা ঘটনা তদন্ত করছে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha