Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপুলিশের রক্তদান শিবির

পুলিশের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: দায়িত্ব-কর্তব্য পালনের পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও গুরুত্ব দিলো পুলিশ প্রশাসন। শুক্রবার জিবি ফাঁড়িতে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা। নব নির্মিত কালী মন্দিরের উদ্বোধন হয় এদিন। এরই অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক, জিবি হাসপাতালের মেডিকেল সুপার শংকর চক্রবর্তী, এডিশনাল এসপি ধ্রুব নাথ, জিবি ফাঁড়ির ওসি রাজু বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

রক্তদান শিবিরে এদিন পুলিশ কর্মীদের সাথে এগিয়ে এসেছে এলাকাবাসীও। এ ধরনের রক্তদান শিবিরের প্রশংসা করেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন এ ধরনের সামাজিক কর্মসূচিতে পুলিশকে আরো বেশি করে এগিয়ে আসা দরকার। কোনভাবেই যাতে রক্ত সংকট না হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে। এ রক্তদান শুধু মহা দান নয়, রক্তদান জীবন দান। তাই রক্তদানের চেয়ে বড় কোন দান হয় না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য