স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : বুধবার প্রজ্ঞা ভবনে রাজ্যের কর বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০২৬-২৭ অর্থ বছরে রাজ্যের মোট বাজেট ছিল ৩৪ হাজার কোটি টাকা। তার মধ্যে মাত্র ১৫ শতাংশ টাকা আসে রাজ্যের নিজস্ব আয় থেকে। বাকি টাকার জন্য কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। স্বাভাবিক ভাবে করদাতারা কর প্রদান না করলে নিজেদেরই ভুক্ত ভোগী হতে হয়।
কারন কর দাতা কর না দিলে রাজ্যে রাস্তা ঘাট পরিকাঠামোর কোন দিন উন্নয়ন হবে না। তবে পূর্বের তুলনায় বর্তমানে কর সংগ্রহের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। রাজ্যের নিজস্ব আয়ের ৮৫ শতাংশই আসে কর থেকে। রাজ্যের ৩৪ হাজার মানুষ কর দিয়ে থাকে। কর দাতার সংখ্যা পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি হয়েছে। ইজ অব ডুইং বিজনেস-এর বাস্তবায়নের মধ্যদিয়ে কর দাতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বর্তমানে যে পরিমাণ কর সংগ্রহ হয়ে থাকে তা প্রমান করে রাজ্যের অর্থনিতির উন্নয়ন হয়েছে। একই সাথে ব্যবসায়ীক কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে।এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ কর বিভাগের আধিকারিকরা।

