Monday, August 10, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে

পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে

পুকুরে মৃতদেহ উদ্ধার, আতঙ্ক জনমনে


আগরতলা, ৩ জুন (হি. স.) : রাজ্যে বেড়ে চলেছে অস্বাভাবিক মৃত্যুর হার। আজ ফের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাজধানীর মেলারমাঠ পুকুর থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের বুকে এধরনের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে খবর, শুক্রবার দুপুরে নাগাদ স্থানীয় জনগণ দেখতে পান মেলারমাঠ পুকুরের জলে মৃতদেহ ভাসছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বটতলা পুলিশ ফাঁড়িতে এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশের বক্তব্য, পুকুরের জলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট হবে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় বিভিন্ন স্থানে মৃতদেহ উদ্ধার হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে নেশগ্রস্ত হয়ে মৃত্যুর ঘটনার প্রমাণ মিলেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha