কলকাতা, ২৭ জুন (হি.স.): টরেন্টোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়েছে সেনেগাল।
টানা দুই ম্যাচ হারের পর এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় হয়েছে তারা। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে, বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার আশা টিকে আছে সেনেগালের।
তিন ম্যাচেই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স। শেষ ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে হারিয়েছে নরওয়েকে। এরফলে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নরওয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরাক।

