Friday, October 23, 2026
বাড়ি রাজ্য নির্বাচন চলে আসছে, ভয় থাকা দরকার জনপ্রতিনিধিদের, মানুষের জন্য কাজ না করলে মানুষ গ্রহণ করবে না : মুখ্যমন্ত্রী

নির্বাচন চলে আসছে, ভয় থাকা দরকার জনপ্রতিনিধিদের, মানুষের জন্য কাজ না করলে মানুষ গ্রহণ করবে না : মুখ্যমন্ত্রী

নির্বাচন চলে আসছে, ভয় থাকা দরকার জনপ্রতিনিধিদের, মানুষের জন্য কাজ না করলে মানুষ গ্রহণ করবে না : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : শুক্রবার আগরতলা স্থিত বৈষ্ণব টিলায় নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই কমিউনিটি হলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন দায়বদ্ধতা প্রত্যেক জনপ্রতিনিধির থাকা প্রয়োজন। আগরতলা পুর নিগমের পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে, বিধানসভারও চার বছর অতিক্রান্ত হতে চলেছে। তাই একটা ভয় থাকা প্রয়োজন। অর্থাৎ, মানুষের জন্য কাজ না করলে পরবর্তী নির্বাচনে কিভাবে মানুষের কাছে যাবেন, শুধুমাত্র কথা বললেন কাজের কাজ কিছুই করলেন না তাহলে মানুষ গ্রহণ করবে না।

তাই প্রত্যেক জনপ্রতিনিধির মনে ভয় থাকতে হবে যে মানুষের জন্য কাজ করতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের জন্য কাজ করেন বলেই তিনি দীর্ঘ তিন বারের প্রধানমন্ত্রী। রাজ্য সরকারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে পূবর্তন সরকার জানতেই দেয়নি। মাক্স এবং লেনিনের সম্পর্কে মানুষকে অবগত করার চেষ্টা করে গেছে এত বছর ধরে। অথচ দেশের সম্পদ ছিলেন তিনি। এভাবে দেশের বহু মহাপুরুষের সম্পর্কে জানতে দেওয়া হয়নি। এক তীব্র নিন্দা জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার এবং আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ। নতুন এই কমিউনিটি হলটি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে সুযোগ পাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha