স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : বুথ সভাপতির হাতে আক্রান্তের
অভিযোগ এক মাংস বিক্রেতার। বিশালগড় থানায় মামলা করলেন মাংস বিক্রেতা। ঘটনা বাইদ্যারদিঘি
বাজারে। ঘটনার সূত্রপাত আবর্জনা ফেলা নিয়ে। শুক্রবার সকালে বাইদ্যারদিঘি বাজারে আবর্জনা
ফেলেছিলেন মাংস বিক্রেতা জয়ন্ত সাহা।
তখন অভিযুক্ত বুথ সভাপতি ভক্ত দেবনাথ এসে তাকে এবং
তার বাবা বিজয় সাহাকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময় বিশালগড় থানায় একটি মামলা
দেয় করেন আক্রান্ত মাংস বিক্রেতা জয়ন্ত সাহা। অভিযুক্ত বুথ সভাপতির কঠোর শাস্তি দাবী
করেন। কারণ এই ধরনের ঘটনা তিনি আগেও একাধিকবার সংঘটিত করেছে বলে অভিযোগ তুলেন মাংস
বিক্রেতা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান