Friday, October 23, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা পুলিশের উদ্যোগে বাইক মিছিল

ত্রিপুরা পুলিশের উদ্যোগে বাইক মিছিল

ত্রিপুরা পুলিশের উদ্যোগে বাইক মিছিল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে বাইক মিছিল। জাতীয় ঐক্যের বার্তা ও ‘মাদকবিরোধী অভিযান’-এর সচেতনতা ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫১ তম জন্মদিন ও রাষ্ট্রীয় একতা দিবস।

এই দিনটিকে সামনে রেখে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ‘মাদকের বিরুদ্ধে লড়াই’ কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার ত্রিপুরা পুলিশের উদ্যোগে বাইক মিছিলের আয়োজন করা হয়। এ.ডি. নগর পুলিশ লাইন থেকে এই মিছিলের সূচনা করেন ত্রিপুরা পুলিশের আই.জি আইন-শৃঙ্খলা ইপ্পার মানচাক। জাতীয় সংহতি ও ঐক্যের ভাবনাকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই এই মিছিলের মূল উদ্দেশ্য। আই.জি আইন-শৃঙ্খলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের বাইক মিছিলে বিষয়ে জানান।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha