Friday, October 23, 2026
বাড়ি রাজ্য আগরতলা প্রেস ক্লাবে বিমান ধরকে শেষ শ্রদ্ধা প্রেস ক্লাবে

আগরতলা প্রেস ক্লাবে বিমান ধরকে শেষ শ্রদ্ধা প্রেস ক্লাবে

আগরতলা প্রেস ক্লাবে বিমান ধরকে শেষ শ্রদ্ধা প্রেস ক্লাবে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে অন্তিম শ্রদ্ধা জানানো হলো প্রবীণ সাংবাদিক এবং লেখক বিমান বিহারী ধরকে। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। তাঁরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রয়াত প্রবীণ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।

 তারপর বিমান ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, লেখক সহ অন্যান্যরা। তাঁরাও প্রয়াত লেখক ও সাংবাদিক বিধান ধরকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, বিমান ধরের প্রয়ানে শোকস্তব্ধ রাজ্যের সংবাদ মহল এবং সাহিত্যিক মহল। যা এক প্রকার ভাবে নক্ষত্রের পতন বলে মনে করছেন সকলে। বৃহস্পতিবার সকালে বাগমা পুলিশ ফাঁড়ির অন্তর্গত ২ নং কড়ইয়ামুড়া স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষ হয়। মারুতি গাড়িতে ছিলেন বিমান ধর এবং তার নাতি রাহুল পাল। মৃত্যু হয়েছে দুজনেরই। এই ঘটনায় শোকাহত তাঁদের পরিবার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha